• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় নিহত কুহিনূরের পরিবারকে জামায়াত নেতার সমবেদনা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন হাফিজুর রহমান শরীফ ৫নং কাইচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা খায়রুজ্জামান মিয়ার ভারতে নেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর হালুয়াঘাটের দর্শারপাড়, খন্দকপাড়া, দক্ষিণ খয়রাতুরি ও রঘুনাথপুর এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদ হারালেন রবিউল ইসলাম বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ: ভারপ্রাপ্ত স্পিকার মতপ্রকাশের স্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়: রাষ্ট্রদূত মুশফিক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সার্জিও গর, উঠে এলো গুরুত্বপূর্ণ নানা বিষয়

মেঘনায় নিহত কুহিনূরের পরিবারকে জামায়াত নেতার সমবেদনা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন

নিজস্ব সংবাদ দাতা / ৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

আল-মামুন:

তিতাস উপজেলার চর বাটেরা ও মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চর বাটেরার বাসিন্দাদের হামলায় নিহত চর বিনোদপুর গ্রামের কুহিনূর আক্তারের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন দাউদকান্দি-মেঘনা অঞ্চলের জামায়াতে ইসলামীর নেতা বাহালুল মনির।

শনিবার (১ আগস্ট, ২০২৬) তিনি ঘটনাস্থল পরিদর্শনকালে নিহতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন। এ সময় দাউদকান্দি ও মেঘনা উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে বাহালুল মনির বলেন, “যেভাবে নৃশংস হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, তা আইয়ামে জাহেলিয়াতের যুগকেও হার মানিয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সব অভিযুক্ত এবং পরিকল্পনাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।”

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন