• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সেননগর বাজার ক্যালেন্ডারভুক্তি—আইনি ও নৈতিক প্রশ্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে: সালাহউদ্দিন আহমদ পাঁচ জেলায় জেলা প্রশাসক প্রত্যাহার শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান মেয়র প্রার্থী মেঘনা আলমের লক্ষ্য নিরাপদ ঢাকা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অবহেলার অভিযোগে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি হোমনায় কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের ৬০ হাজার টাকা জরিমানা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্ট্যান্ডিং কমিটির সভাপতি দিলারা শিরিন হাসপাল নিয়ে যা বললেন খণ্ডকালীন শিক্ষকদের জন্য সুস্পষ্ট ও ন্যায্য বেতন কাঠামো না থাকায় শিক্ষা ব্যাহত আলোকবর্তিকার নীরব প্রস্থান প্রেরণার অবিনাশী দিশা

দোয়ারাবাজারে আগুনে পুড়ে ছাই ২০ লাখ টাকার মালামাল

নিজস্ব সংবাদ দাতা / ২৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০১৯

৯ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আগুনে পুড়ে ছাই হয়েছে দোকানের ২০
লাখ টাকার মালামাল। ঘটনাটি ঘটেছে উপজেলার নরসিংপুর বাজারের
মুন্নি অ্যান্ড শিহাব ডিপার্টমেন্টাল স্টোরে। ক্ষতিগ্রস্থ দোকানের
মালিক জাহাঙ্গীর আলম ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, শনিবার মধ্যরাতের
পর রাতের কোনো এক সময় তালাবদ্ধ দোকানের ভেতরের বৈদ্যুতিক শর্ট
সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ভোর রাত সাড়ে ৩টার দিকে
হটাৎ আগুনের লেলিহান শিখা ও বিকট শব্দ ও মাইকিং শোনে
বাজারবাসী জেগে ওঠেন। তখন দ্রুত দোকানের সাটার (দরজা) ভেঙে
অনেক চেষ্টার পরও আগুন নিভানো সম্ভব হয়নি। এতে নগদ টাকা,
আসবাবপত্র, ফ্রিজ, ইলেক্ট্রনিক্স সরঞ্জামাদি ও কসমেটিকস্ সহ
বিভিন্ন মূল্যবান পণ্য সামগ্রি পুড়ে যাওয়ায় প্রায় ২০ লাখ টাকার
মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান দোকানের মালিক জাহাঙ্গীর
আলম জাকির। এ ব্যাপারে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা
জানান, আমাদের দোয়ারাবাজার উপজেলা সদরে কোনো ফায়ার
সার্ভিস স্টেশন না থাকায় ইতিপূর্বে একাধিকবার পার্শ্ববর্তী  ছাতক শহর থেকে দমকল বাহিনী লাফার্জ ফেরিঘাট পার হয়ে ঘটনাস্থলে
পৌছার পূর্বেই আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে গেছে।
পরবতর্ীতে উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সম্প্রতি
স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক উপজেলা সদরে একটি
ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন