• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

কিশোরী কন্যা ধর্ষণের অভিযোগে পিতা জেলহাজতে

নিজস্ব সংবাদ দাতা / ৩৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০১৯

৯ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম ,

মোঃ মাহফুজুল হক (তুষার), জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় পিতা কর্তৃক এক কিশোরী কন্যা ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ধর্ষক পিতা জামির উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনার দুর্গম মুন্নিয়ার চরে শুক্রবার (৭ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

জানা যায়, উপজেলার বেলগাছা ইউনিয়নের মুন্নিয়ার চরের ফেরিওলা জামির উদ্দিন ৭ জুন বিকেলে তার ১৪ বছরের কিশোরী কন্যাকে ছাগল ঘাস খাওয়ানোর কথা বলে ফুসলিয়ে চরের একটি পাট ক্ষেতে নিয়ে যান। সেখানে তিনি তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় মেয়ের চিৎকারে আশপাশের লোকজন সেখানে গিয়ে ধর্ষক জামির উদ্দিনকে আটক করে ইসলামপুর থানায় খবর দেয়। ৭ জুন সন্ধ্যায় ইসলামপুর থানা পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে থানা নিয়ে যায়।

ওই কিশোরীর মা বাদী হয়ে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে জামির উদ্দিনকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৭ জুন রাতেই ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন। ৮ জুন আসামি জামির উদ্দিনকে জামালপুর আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ প্রতিবেদককে বলেন, ‘ধর্ষণের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ৮ জুন কিশোরীকে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামিকেও আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন