• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অনন্ত আলোর ফোয়ারা ~ মুফতী আশরাফুল হক রাকিব প্রচণ্ড গরমে ডাবের পানি শরীর সতেজ রাখে শারজাহতে অ্যাপার্টমেন্ট থেকে পড়ে ৭ বছর বয়সী ভারতীয় শিশুর মৃত্যু চট্টগ্রাম রেঞ্জ পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৯৪ জন গ্রেপ্তার চট্টগ্রাম বিভাগে ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন জয়পুরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাঁচবিবিতে এমপি ফজলুর রহমান সাঈদের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী নোবিপ্রবিতে বহিরাগতদের নিয়ে হামলা ও শোডাউনের অভিযোগ ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের যৌথসভা আগামীকাল

নিজস্ব সংবাদ দাতা / ৪৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০১৯

১০ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম, ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ২৩ জুন উদযাপন উপলক্ষে এক যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ। আগামীকাল মঙ্গলবার (১১ জুন) সকালে দলের সম্পাদকমণ্ডলী, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণের মেয়র এবং ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সকল জাতীয় সংসদ সদস্যকে নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হবে।

সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন