• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

নাঙ্গলকোটে মৎস্য প্রকল্পের পেটে যাচ্ছে সড়ক।

নিজস্ব সংবাদ দাতা / ৩৪৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০১৯

১২ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,  কুমিল্লা সংবাদদাতা :
কুমিল্লা নাঙ্গলকোট খিলা সড়কের দৌলতপুর নামকস্থানে এলজিআরডি সড়ক ভেঙ্গে পড়ল বিসমিল্লাহ মৎস্য বীজ উৎপাদন খামারে। অপরিকল্পিত ভাবে গড়ে উঠে এই মৎস্য প্রজেক্টে এর মধ্যে রাস্তাটির দক্ষিন অংশ ভেঙ্গে পড়েছে। সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়,রাস্তাটির দক্ষিণ অংশ ভেঙ্গে পড়েছে মৎস্য প্রজেক্টের ভিতরে। প্রতিদিন এই সড়ক দিয়ে ভাড়ায় চালিত গাড়ী চলাচল করে। সাধারন যাত্রীরা বিভিন্ন জায়গায় যাতায়াত করেন।এলজিআরডি সড়কের বেহাল অবস্থা দেখে সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। যে কনো সময় পুরো রাস্তা ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার আশংকা রয়েছে। অভিযুক্ত বিসমিল্লাহ মৎস্য বীজ উৎপাদন খামারের পরিচালক মো,বাবুল মিয়া বলেন,রাস্তাটি ভেঙ্গে গেছে গাছের কারনে, তা আমি মেরামত করে দিব।
এ বিষয়ে উপজেলা উপ-সহকারী প্রকৗশলী আশরাফুল হক জানান,নাঙ্গলকোট থেকে খিলা পর্যন্ত সাড়ে ৮ কিলোমিটার সড়ক তিন ধাপে মেরামতের খরচ হয়েছে প্রায় ৫ কোটি টাকা, দুই বছর আগে উপজেলা থেকে দৌলতপুর হয়ে দায়েমছাতি পর্যন্ত সড়ক মেরামত করা হয়।গত এক মাস আগে মৎস্য প্রজেক্টের কারণে রাস্তাটি ভেঙ্গে পড়ে। বারবার মৎস্য প্রজেক্টের মালিকদেরকে তাগাদা দেয়ার পরও মেরামত করেনি, যদি এখন সড়ক মেরামত না করা হলে যে কোন সময় পুরো সড়ক ভেঙ্গে যাবে, এসব সমস্যা নিয়ে উপজেলা পরিষদের মিটিংয়ে আলোচনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন