• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ সাইবার বুলিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নৈশভোজে নেতাদের জন্য যা যা ছিল ৩৯ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি, অবসরে গেলেন শিক্ষাগুরু কুহিনূর আক্তার মুন্সী যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মামলাজট নিরসনে মধ্যস্থতা দিচ্ছে ইতিবাচক ফল: আইনমন্ত্রী

সিলেটে সাড়ে ৫ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি

নিজস্ব সংবাদ দাতা / ৩৪৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০১৯

১২ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম ,

স্টাফ রিপোর্টার :: সিলেটে সাড়ে ৫ কোটি টাকারও বেশি মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। বুধবার সকালে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়। এসময় বিজিবি সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

বুধবার ধ্বংস করা এসব মাদক ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ১ জুন পর্যন্ত বিভিন্ন অভিযানে আটক এবং জব্দ করে বিজিবি। এগুলোর মূল্যমান ৫ কোটি ৬৬ লক্ষ ৬৩ হাজার ২০০ টাকা। ধ্বংস করা এসব মাদকের মধ্যে রয়েছে ৩৬ হাজার ৮৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, ১ হাজার ৬৫৯ লিটার বাংলা মদ, ১ হাজার ৮১২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার, ২ হাজার ২৭২ বোতল ফেন্সিডিল, ২৫৭ পিস ইয়াবা, ১০ হাজার ৬০০ কেজি গাঁজা ও ৩ লাখ ৮৪ হাজার পিস ভারতীয় বিড়ি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন