• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
এলেঙ্গায় ফ্লাইওভারের পাইলিংয়ে গ্যাসলাইন ফেটে ১৮ হাজার পরিবারে গ্যাস সরবরাহ বন্ধ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টেলিংয়ের মানববন্ধনের ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম, সম্পাদক নাজিম পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ ৩২ কোটি ৭২ লাখ ১৭ হাজার টাকার মাদক ধ্বংস করল ৬০ বিজিবি মাছিমনগরে গৃহবধূ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার সদরপুরের আটরশিতে হাতি দিয়ে চাঁদা তোলার সময় এক শিশু নিহত হাবিলাসদ্বীপে খালের মুখে বাঁধ দিয়ে আশীষের রাস্তা নির্মাণ; পুরো গ্রাম জলাশয়ে পরিণত

দাউদকান্দিতে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার

নিজস্ব সংবাদ দাতা / ৩৩১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ জুন, ২০১৯

১৭ জুন ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম, দাউদকান্দি সংবাদদাতা :  কুমিল্লার দাউদকান্দিতে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। রোববার বিকেলে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পশ্চিম হুগুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার শিশুটি হুগুলিয়ার স্থানীয় মহিলা মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে শেখ ফরিদের (৫৫) নামে রাতেই শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন আইনে দাউদকান্দি মডেল থানায় মামলা করেছেন।

শিশুটির নানি বলেন, “রোববার বিকেলে শিশুটি স্থানীয় মারকাজ মসজিদের পশ্চিম পাশের পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় শেখ ফরিদ শিশুটিকে ডেকে কলা গাছের আড়ালে নিয়ে যায়। আমি দূর থেকে দেখে অনেকক্ষণ দেরি হওয়ায় সেখানে যাই। আমাকে দেখে শেখ ফরিদ অন্যদিকে চলে যায়। পরে আমার নাতিনকে (চাচাত) হাত ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পাই।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ.স.ম আব্দুন নুর দেশ রূপান্তরকে বলেন, খবর পেয়ে রোববার রাতেই শিশুটিকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেই। সোমবার আদালতের মাধ্যমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। ঘটনায় জড়িত শেখ ফরিদকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। খুব দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন