• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

খাগড়াছড়ি পৌরসভায় বাজেট ঘোষনা ও অনুদাণ বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ২৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০১৯

২৬ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদার,

খাগড়াছড়ি, প্রতিনিধি : খাগড়াছড়ি পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরে ৭৩ কোটি ৮০ লক্ষ ৫৯ হাজার ৭শ ৭৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা ও পৌর এলাকার দরিদ্র,মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ,অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষনা করেন, পৌরসভার মেয়র মো: রফিকুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক (অতিরিক্ত সচিব) দীপক চক্রবর্তী।

প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি ৪১ লক্ষ ৬০ হাজার টাকা এবং সার্বিক স্থিতি ১ কোটি ৩৮ লক্ষ ৯৯ হাজার ৭শ ৭৩ টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ১০ কোটি ২৮ লক্ষ ৭ হাজার ৬শ ৫৩ টাকা এবং রাজস্ব ব্যয় ১০ কোটি ২৬ লক্ষ ৪৫ হাজার টাকা,উদ্ধৃত ১ লক্ষ ৬২ হাজার ৬শ ৫৩ টাকা।

উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ও সরকারী অনুদান ৬১ কোটি ২০ লক্ষ ৭২ হাজার ১শ ৭২ টাকা, যেখানে বিশেষ প্রকল্প অনুদান ৫৫ কোটি ৫০ লক্ষ টাকা ধরা হয়েছে। ব্যয় ৬১ কোটি ১২ লক্ষ ১৫ হাজার টাকা। মূলধন আয় ২ কোটি ৩১ লক্ষ ৫৯ হাজার ৯শ ৪৮ টাকা। মূলধন ব্যয় ১ কোটি ৩ লক্ষ টাকা ধরা হয়েছে।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আবুল হাঁশেম,এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌরসভার পৌর প্যানেল মেয়র-১ মো. জাফর আহম্মেদ, নির্বাহী প্রকৌশলী দীলিপ বিশ্বাস ও সচিব পারভিন আক্তার খোন্দকার,হিসার রক্ষক খোন্দাকার সাহেদ মো: নূর আবেদীন, কাউন্সিলর পরিমল দেবনাথ,অতীশ চাকমা,মো. শাহ আলম, মাসুদুল হক মাসুদ,আনোয়ার হোসেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর,সাংবাদিক,টিএলসিসি,এসআইসি ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি দীপক চক্রবর্তী বলেন, খাগড়াছড়ি পৌরসভাবাসীকে সেবা দিয়ে যাচ্ছে ৬ষ্ঠ পৌর পর্ষদ। এ পৌরসভার কার্যক্রম সারাদেশের কাছে অনুকরণীয়। নাগরিক সুভিধা বাড়াতে পৌরসভা আরো অগ্রণী ভূমিকা পাললের মাধ্যমে এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

এ সময় মেয়র রফিকুল আলম বলেন, খাগড়াছড়ি পৌর শহরকে একটি পর্যটনমূখী, আধুনিক পৌরসভা উপহার দিতে কাজ করে যাচ্ছে খাগড়াছড়ি পৌরসভা। সে সাথে দ্রুত সময়ের মধ্যে একটি আধুনিক পৌর বাস র্টামিনাল ও শিশুপার্ক,পৌর রেষ্ট হাউজ নির্মাণ,কপি হাউজসহ খাগড়াছড়ি পৌর সভাকে আরো এগিয়ে নেওয়ায় লক্ষে পৌর কর্তৃপক্ষ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে বলে জানান মেয়র রফিকুল আলম।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন