• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

অবসর নিয়ে বোমা ফাটালেন গেইল 

নিজস্ব সংবাদ দাতা / ৩৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯

২৭ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

২০১৯ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের যাওয়ার ঘোষণা দেয়ার পর এবার নতুন এক বোমা ফাটালেন ওয়েস্ট ইন্ডিজের দানবীয় ব্যাটসম্যান ক্রিস গেইল।

গণমাধ্যমকে নিজেকে ইউনিভার্স বস হিসেবে আখ্যা দেয়া এই ক্যারিবীয় ব্যাটিং দানব বলেন, দেখুন আমি যে সর্বকালের সেরাদের মধ্যে পড়ি তা নিয়ে কোনো সন্দেহ নেই। ওয়েস্ট ইন্ডিজের হয়ে যখন খেলি, প্রতিটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করি। তাই এখনই খেলা ছাড়তে চাইছি না।

তিনি বলেন, আরো কিছুদিন খেলতে চাই। কতদিন? দেখি আরেকটা সিরিজ তো আপাতত খেলি। তারপর বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করা যাবে। বিশ্বকাপের পর হয়তো ভারতের সঙ্গে একটা টেস্ট খেলবো। আর ওয়ানডে ম্যাচগুলো তো খেলবোই। তবে টি-২০ খেলবো না।

ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে ওঠার আশা এমনিতে অনেক ক্ষীণ। শেষ তিন ম্যাচের সবকটাতেই জিততে হবে। আর জিতলেও তাদের ওঠা নিশ্চিত নয়। বাকি দলগুলোর ফলাফলের উপর নির্ভর করবে তাদের সেমিফাইনালে খেলা।

এ প্রসঙ্গে গেইল বলেন, জীবনে আসলে অনেক কিছু পেয়েছি। আমি খুব চেয়েছিলাম যেন এবার সেমিফাইনালে অন্তত আমরা উঠতে পারি। একবার উঠলে হয়তো ট্রফিটাও পেয়ে যেতে পারি। দেখি, কী হয়।

ভবিষ্যতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অর্ডারের কর্ণধার কে হবেন এমন প্রশ্নের জবাবে ক্রিস গেইল বলেন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের ভবিষ্যৎ নিঃসন্দেহে বেশ উজ্জ্বল। আর এই দলের আসল তারকা হবে পুরান (নিকোলাস পুরান)। দলে নতুন হলে কী হবে? ওইটুকু ছেলে, কী শৃঙ্খলা মেনে চলে, কী পরিমাণ খাটে ভাবতে পারবেন না। আর কী নৃশংসভাবে মারে দেখেছেন তো! এ ছেলে বিশ্বজয় না করে থামবে না।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন