• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ডেমরার খাল পরিস্কার – পুনরুদ্ধার এখনই সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬

খাগড়াছড়িতে ১০৩ টাকায় পুলিশের চাকরি

নিজস্ব সংবাদ দাতা / ২৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০১৯

১ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম , সোহাগ মজুমদার,     

খাগড়াছড়ি, প্রতিনিধি:

ঘুষ ছাড়া পুলিশের চাকরীর নিয়োগে দৃষ্টান্ত স্থাপন করলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান পিপিএম-সেবা। তিনি বলেন, পুলিশের চাকরী হবে যোগ্যতায়। যারা শিক্ষাগত যোগ্যতা, মেধা ও দক্ষতা অর্জন করতে পেরেছে তাদের সকল পরীক্ষায় উর্ত্তীণ হলেই নিজ যোগ্যতার ভিত্তিতে চাকরী হবে।

পুলিশের চাকরীতে কোন ঘুষের প্রয়োজন হয় না। অবৈধ লেনদেন ছাড়াই খাগড়াছড়িতে শুধুমাত্র ১শ ৩ টাকার খরচের চাকরীর নিয়োগ পাওয়া যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। রবিবার খাগড়াছড়ির পুলিশ লাইনে মৌখিক পরিক্ষার ফলাফল ঘোষনার সময় খাগড়াছড়ি পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান এসব কথা বলেন।

এ সময় তিনি আরো জানান, খাগড়াছড়িতে ৫৬জন পুলিশ সদস্য (পুলিশের কনস্টেবল) নিয়োগের বিজ্ঞাপন দেয়ার পর প্রথম অবস্থায় প্রায় ৩৯৬জন নারী-পুরুষ লাইনে দাঁড়ায়। পরে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয় ২৪৫ জন। তার মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় ৯০ জন উর্ত্তীণ হলেও সর্বশেষ মৌখিক পরীক্ষায় ৬৫ জন উত্তীর্ণ হয়।

তার মধ্যে পুলিশ কোটায় ১ জন, আনসার কোটায় ১ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৯জন, নারী ৫ জন ও সাধারণ কোটায় ৪৯ জনসহ মোট ৫৬ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। এর মধ্যে ১২ জন ক্ষুদ্র নৃগোষ্ঠির। এ সময় উপস্থিত ছিলেন, ফেনী সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো: রবিউল ইসলাম ও রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর আলম প্রমূখ।

খাগড়াছড়ি পুলিশ সুপার এ সময় আরো জানান, পুলিশ কনস্টেবল নিয়োগ নিয়ে নবাগত মহাপুলিশ পরিদর্শক স্যারের কড়া নির্দেশ ছিল। এতে পুলিশ হেডকোয়ার্টারের টিম ছিল। পাশপাশি সহকর্মীদের আন্তরিকতা প্রচেষ্টা ও স্যারের নিদের্শে এটি সম্ভব হয়েছে। সে সাথে এ নিয়োগে কোন ধরনের অনিয়ম বা আর্থিক লেনদেন না থাকায় ফলে সাধারণ ঘরের সন্তানরা ১০৩ টাকায় চাকরি পাওয়ায় সকলের মধ্যে দূর্নীতিমুক্ত দেশ গড়ার যে চেতনা তা জাগ্রত হবে বলে এ সময় মন্তব্য করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন