• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কাইচাইল ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শফিকুল মাতুব্বরের ধামইরহাটে মেরিনা হত্যা মামলার আসামি ভ্যানচালক আব্দুল মতিন গ্রেপ্তার নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদ দাতা / ৩০৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

৫ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টি.. কম, আল হেলাল চৌধুরী, দিনাজপুর :
দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট (২৭৫ মেগা ওয়াট) এর উন্নয়ন কাজের স্থানীয় অভিজ্ঞ শ্রমিকরা উৎপাদন কাজে কর্মী হিসাবে নিয়োগের দাবীতে দীর্ঘ দিন ধরে এ আন্দোলন করে আসছে।

আন্দোলনের ফলশ্রুতিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ১৫৪ জন অভিজ্ঞ শ্রমিকের মধ্যে ২০ জন কে নিয়োগের জন্য অনুমোতি প্রদান করে। তার মধ্যেই এলাকার স্থানীয় কিছু সুবিধাবাদী প্রভাবশালী মহল নিয়োগে বাঁধা প্রদান করলে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে। এরই প্রতিবাদে তৃতীয় ইউনিট শ্রমিকরা ৫জুলাই শুক্রবার সকাল ১০টায় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় বিক্ষোভ মিছিল করে।

এ সময় বড়পুকুরিয়া “আন্দোলন পরিচালনা কমিটি” সভাপতি হাবিবুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলে, তৃতীয় ইউনিট আন্দোলনরত শ্রমিকরা দীর্ঘদিন পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।নিয়োগে স্থায়ী করনে বহুদিন ধরে গড়ি মশি করছে যদি আজকের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করানো না হলে মধ্যরাত থেকে রাজপথ-রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন “আন্দোলন পরিচালনা কমিটি” সাধারণ সম্পাদক আবু সাঈদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিকসহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন