• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

কুমিল্লা আদালতে বিচারকের সামনে এক আসামির ছুরিকাঘাতে অপর আসামী খুন ( ভিডিও সহ)

নিজস্ব সংবাদ দাতা / ৩৩২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০১৯

১৫ জুলাই ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম,

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা আদালতে বিচারকের সামনে আসামির ছুরিকাঘাতে অপর আসিামির  মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১  টার দিকে কুমিল্লার অতিঃ জেলা ও দায়রা জজ ৩য় আদালতে  এ ঘটনা ঘটে।

নিহত  আসামি ফারুক  কুমিল্লার লাকসাম উপজেলার অহিদুল্লাহর ছেলে। সে একজন রাজমিস্ত্রি ছিলেন।   ঘাতক হাসান লাকসাম উপজেলার শহীদুল্লাহর ছেলে। ।

কুমিল্লার অতিঃ জেলা ও দায়রা জজ ৩য় আদালতে এজলাস চলাকালীন সময়ে  কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সংঘটিত হত্যা মামলায় স্বাক্ষী প্রদানকালে ওই মামলার  আসামী হাসান অন্য আসামী ফারুককে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।  এতে ঘটনাস্থলে আসামি ফারুক মারা যায়। ঘাতক হাসানকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়,  কুমিল্লা আদালতে মনোহরগঞ্জেউপজেলায় ২০১৩ সালের ২৬ আগষ্ট সংঘটিত হত্যা মামলায় ( মামলা নং-১৩)  আসামিদ্বয় হাসান ও ফারুক হাজিরা দিতে আসলে আসামি হাসান বিজ্ঞ বিচারকের এজলাসে অপর আসামি ফারুককে  ছুরিকাঘাত করলে গুরুতর আহত ফারুককে হাসপাতালে নেয়া হলে ফারুক হাসপাতালে মৃত্যুবরণ করে। তারা আপন মামাতো ফুফাতো ভাই। হাসানকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ছোরাটি উদ্ধার করা হয়েছে।

কুমিল্লার অতিঃ জেলা ও দায়রা জজ ৩য় আদালতের পিপি নুরুল বিষয়টি নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন