• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে অপহরণচক্রের মূলহোতা গ্রেপ্তার সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছা সেনবাগ থানা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে তিন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১১ সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন নেত্রকোণায় নিজ বসতঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে অস্থায়ী রাষ্ট্রপতির শ্রদ্ধা সাইবার মামলায় সাংবাদিক শফিকের জামিন সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করার সিদ্ধান্ত

এজলাস কক্ষে খুন, কারো গাফিলতি আছে কিনা খুঁজে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ৩১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

১৬ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লা আদালতের এজলাস কক্ষে ফারুক নামের এক আসামি খুনের ঘটনায় নিরাপত্তাগত দিক থেকে কারো কোনো গাফিলতি আছে কিনা, তা খুঁজে দেখা হচ্ছে। আজ ধানমন্ডিতে বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এজলাস কক্ষে এমন একটি ঘটনা অনাকাঙ্খিত। কিভাবে এজলাস কক্ষে একজন মানুষ ধারালো অস্ত্র নিয়ে আসতে পারে সেটি খতিয়ে দেখা হচ্ছে। এতে যদি নিরাপত্তাগত দিক থেকে কারো কোন গাফিলতি থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আরেকটি বিষয়, আদালতে কেমন নিরাপত্তা দেয়া হবে এটি আদালত ঠিক করে পুলিশকে নির্দেশ দেয়। আদালতের চাহিদা মতই পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

তবে এমন ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আমরা নানারকম পদক্ষেপ গ্রহণ করছি। খুব দ্রুত তা বাস্তবায়ন হবে বলেও উল্লেখ করেন আসাদুজ্জামান খান কামাল


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন