• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় সাবরেজিস্ট্রি অফিসে স্থায়ী ভবন জরুরি এখন স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি ও সংগঠনের দ্বৈত দায়িত্ব দলের সংকট ভার্চুয়াল প্রেসারগ্রুপের আক্রমণ সত্য সংবাদের বড় বাধা মেঘনায় ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা না নিতে তদবির করতে যান স্বেচ্ছাসেবক দল নেতা মেঘনায় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালন করার পথ সমতল নয় মেঘনায় টপ সয়েল লুট উন্নয়নের নামে কৃষির ভবিষ্যৎ হুমকিতে মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার মেঘনায় ওরশে বিরোধের জেরে সিএনজি থামিয়ে নৃশংস হামলা, সাব্বির নিহত, বাবুল গ্রেপ্তার জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনার লুটের চর – উপজেলা সদর সড়ক ৩০ ভাগ কাজ বাকি, অর্থ ও সময়ের  নতুন চাহিদা

শিশুর কাটা মাথা পাওয়ায় গণপিটুনিতে যুবক নিহত

নিজস্ব সংবাদ দাতা / ২১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

১৮ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

নেত্রকোনায় গলা কেটে এক শিশুর মাথা ছিন্ন করে নিয়ে যাচ্ছিল এক যুবক। পরে স্থানীয়দের গণপিটুনিতে ওই যুবকও নিহত হন।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা পৌনে ১টার দিকে শহরের নিউটাউন এলাকার অনন্তপুকুর পাড়ে এই ঘটনা হয়।

নেত্রকোনা মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, শিশুটির পরিচয় জানা গেছে।শিশুটি হচ্ছে- নেত্রকোনা সদর উপজেলার আমতলা গ্রামের রিকশাচালক রইছ উদ্দিনের ছেলে সজীব (৮)। রইছ উদ্দিন বর্তমানে শহরের কাটলি এলাকায় হিরণ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তবে তিনি যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১টার দিকে শহরের কাটলি এলাকা থেকে ওই যুবক শিশুর ছিন্ন মস্তক নিয়ে দৌড়ে পালাচ্ছিলেন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে যুবকের পিছু ধাওয়া করে। এক পর্যায়ে শহরের নিউটাউন এলাকার অনন্ত পুকুর পাড়ে যুবককে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই যুবক নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর ছিন্ন মস্তক ও যুবকের মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম জানান, নিহত যুবকের পরিচয় উদ্ধারসহ কেন এই হত্যাকাণ্ড তা বের করতে পুলিশ তদন্তে নেমেছে। এখনও শিশুটির দেহ উদ্ধার করা যায়নি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন