• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কাইচাইল ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শফিকুল মাতুব্বরের ধামইরহাটে মেরিনা হত্যা মামলার আসামি ভ্যানচালক আব্দুল মতিন গ্রেপ্তার নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

প্রিয়া সাহার বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা

নিজস্ব সংবাদ দাতা / ৩০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ জুলাই, ২০১৯

২২ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা :

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে ‘দেশবিরোধীথ মন্তব্যের কারণে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন করা হয়েছে।

আজ (২২ জুলাই) কুমিল্লার ১ নং আমলি আদালতে মামলার আবেদনটি করেছেন মোঃ মোস্তফা।

গত বুধবার বিভিন্ন ধর্মের ২৭ জন মানুষকে ডেকে তাদের দুর্ভোগের কথা শোনেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে মিয়ানমার, নিউজিল্যান্ড, ইয়েমেন, চীন, তুরস্ক, শ্রীলঙ্কা, পাকিস্তান, জার্মানি ও বাংলাদেশসহ অন্তত ১৬টি দেশের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে ট্রাম্পকে বলেন, “বাংলাদেশ প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশেই থাকতে চাই।

“এখনও সেখানে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু রয়েছেন। দয়া করে আমাদের সাহায্য করুন। আমি আমার ঘরবাড়ি হারিয়েছি। তারা আমার ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং জমিজমাও দখল করেছে। কিন্তু এর কোনো বিচার হয়নি,চ্ দাবি করেন তিনি। কারা জমি ও ঘরবাড়ি দখল করেছে তা ট্রাম্প জানতে চাইলে প্রিয়া সাহা বলেন, “সব সময় রাজনৈতিক আশ্রয়ে থাকা মুসলিম মৌলবাদী সংগঠনগুলো এসব দখল করেছে।

ট্রাম্পের কাছে প্রিয়া সাহার এই নালিশের ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে নানা মহলে সমালোচনাও হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন