• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
“লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক মূল্য তালিকা না থাকায় দুই মিষ্টির দোকানকে জরিমানা ভুয়া ডাক্তার চক্রে জিম্মি দেশের স্বাস্থ্যব্যবস্থা মেঘনায় ২০ সরকারি দপ্তরে জনবল সংকট মাঠের দায়িত্ব শেষে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা

হোমনায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নিজস্ব সংবাদ দাতা / ৩০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

২৫ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, হোমনা সংবাদদাতা :
“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে একটি সচেতনতামূলক র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউএনও জনাব তাপ্তি চাকমা পরিষদ মাঠে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহন করে এর উদ্বোধন করেন ।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও জনাব তাপ্তি চাকমার সভাপতিত্বে পিআইও নাহিদ আহাম্মেদ জাকির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সৈয়দ মো. নজরুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, সাংবাদিক এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন প্রমুখ ।

সভায় বক্তাগন সমসাময়িক কালে ডেঙ্গু মহামারি আকারে দেখা দিয়েছে । এর ভয়াবহতা থেকে মুক্তি পেতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদসহ পৌর সভার মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম ও শিক্ষার্থীসহ সকলের সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করেন । এ সময় বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন