• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ

দীঘিনালায় পাহাড় কাটার অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা

নিজস্ব সংবাদ দাতা / ১৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০১৯

৪ আগস্ট ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম,সোহাগ মজুমদার ,

খাগড়াছড়ি, প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার দীঘিনালায় পাহাড় কাটার অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩আগস্ট) উপজেলার জামতলী সুপারি বাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাকিম মোহাম্মদ উল্ল্যাহ।

জানাযায়, শনিবার  উপজেলার জামতলী সুপারি বাগান এলাকায় বুলডোজার দিয়ে পাহাড় কেটে ট্রাক দিয়ে মাটি পরিবহন করার সময় বুলডোজার এবং ট্রাক জব্দ করা হয়। এসময় বুলডোজার এর চালক চাইথোয়াই এবং সহকারী মোঃ ইসমাইলকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাকিম মোহাম্মদ উল্ল্যাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা করেন এবং অনাদায়ে তিন মাসের জেল প্রদান করেন।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাহাড় কাটার অভিযোগে এক লক্ষ টাকা জরিমানাসহ অনাদায়ে তিন মাসের জেল দেয়া হয়েছে। বর্তমানে্ চালক এবং বুলডোজার পুলিশ হেফাজতে আছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন