• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

২ বছরের নাতনিসহ ট্রাক চাপায় প্রাণ গেল বিএনপি নেতার

নিজস্ব সংবাদ দাতা / ২৩৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

১৬ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

গ্রামের বাড়িতে ঈদ পালন শেষে থেকে ঢাকায় ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট আয়কর আইনজীবী ফরিদ উদ্দিন (৬৫) আহমেদ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নিহত হয়েছে তার ছেলের মেয়ে মাসরুকা আক্তার (২)।

গুরুতার আহত অবস্থায় মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ উদ্দিনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় তার স্ত্রী ও ছেলেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, দেবিদ্বারের মোহাম্মদপুর গ্রামে ঈদুল আজহা উদযাপন শেষে অ্যাড. ফরিদ উদ্দিন পরিবারের ৫ সদস্য নিয়ে একটি মাইক্রোবাস যোগে ঢাকায় ফিরছিলেন। মহাসড়কের ভবেরচর এলাকায় পৌঁছালে ট্রাক চাপায় তাদের মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার ছেলের মেয়ে মাসরুকার মৃত্যু হয়।

এ ঘটনায় মারাত্মক আহত হন অ্যাড. ফরিদ, তার স্ত্রী ও ছেলে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকায় নেয়ার পর রাত সোয়া ৮টার দিকে স্কয়ার হাসপাতালে ফরিদ উদ্দিনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় নিহতের স্ত্রী ও ছেলেকে ঢামেকে ভর্তি করা হয়েছে।

প্রবীণ এ বিএনপি নেতার মৃত্যৃতে গভীর শোক প্রকাশ করেছেন দেবিদ্বারের বিএনপি দলীয় সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন