• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি

ীঘিনালায় গরীব দুস্থ পরিবারের মাঝে সোলার বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

২ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন) কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, সরকার ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই যারা গরীব দুস্থ সোলার প্যানেল কিনতে পারেন না, তাদের জন্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উদ্যোগে এ সোলার প্যানেল বিতরণ। এসময় তিনি সোলার প্যানেল ও ভিজিডি তালিকা তৈরী করার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম না করার আহবান জানান। এসময় তিনি আরো বলেন, কোনো প্রকার অনিয়ম করা হলে, অনিয়মে প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
রোববার শিল্পকলা একাডেমীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও গরীব দুস্থ পরিবারের মাঝে সোলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কাউছার আলম, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব প্রমুখ।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং পরিবারের মাঝে ১ শত সোলার প্যানেল বিতরণ করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন