• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মানিকছড়িতে টয়লেটের স্লাব ভেঙ্গে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

১৩ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ ,      
খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়িতে টয়লেটের স্লাব ভেঙে ট্যাঙ্কিতে পড়ে মো. এমরান হোসেন বাবু (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মানিকছড়ির কুমারী এলাকার বড়টিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র এমরান হোসেন বাবু ওই এলাকার মো. শাহ আলমের ছেলে। সে বড়টিলা আবদুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এমরান হোসেন বাবু প্রাকৃতিক ডাকে সাড়া দিতে টয়লেটে গেলে পরিত্যক্ত টয়লেটের স্লাব ভেঙে নিচে পড়ে যায়। এ সময় তার মামা মো. আল-আমিন তাকে উদ্ধার করতে টয়লেটের ট্যাঙ্কিতে নেমে তিনিও জ্ঞান হারিয়ে ফেলেন।
এ অবস্থায় স্বজনদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দু’জনকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্কুল ছাত্র মো. এমরান হোসেন বাবুকে মৃত ঘোষণা করে। তবে তার মামা মো. আল-আমিন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে।
মানিকছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন