• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

খাগড়াছড়ির রামগড় থানা কম্পাউন্ড ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ২৩৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

১৬ অক্টোবর, ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার রামগড় থানার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে নবনির্মিত থানা কাম ব্যারাক ভবনের উদ্বোধন কালে এসময় উপজাতীয় শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার), খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহা; আহমার উজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সুশীল সমাজের ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

ভবন উদ্বোধন শেষে মন্ত্রী রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জনসাধারণের অংশগ্রহনে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী জনসভায় বক্তব্য রাখেন বলে জানিয়েছেন রামগড় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ

উল্লেখ্য, ২০১৫সালের ৮ডিসেম্বর গত মেয়াদে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী থাকাকালীন আসাদুজ্জামান খান এমপি রামগড় থানা কাম ব্যারাক ভবনের ভিক্তি প্রস্তুর স্থাপন করেন। গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ৭ কোটি ৩৫ লাখ ২৭ হাজার টাকা ব্যয় চলতি বছরের গত জুনে নির্মান কাজ শেষ করে সংশ্লিষ্টদের নিকট হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন