ঢাকা   ০৪:৪০:০৩ পিএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু ১০ বছর পূর্তি :ভালোবাসা, বিশ্বাস আর সহযোগিতায় এগিয়ে যাক বিন্দুবাংলা টিভি স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী, ভিডিও ভাইরাল মাদক-চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্স: আইজিপি কুমিল্লায় কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ২৭৫ দাউদকান্দিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের নবম মৃত্যুবার্ষিকী আজ সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার : রিজভী

১৪ দলের বৈঠকে অনুপস্থিত মেনন

Reporter Name
  • Update Time : Tuesday, October 22, 2019,
  • 253 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২২ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

জরুরি বৈঠকে বসেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের নেতারা। জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিমসহ প্রায় সব শীর্ষ নেতা বৈঠকে উপস্থিত থাকলে অনুপস্থিত রয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। দুপুর ২ টায় রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল।

এর আগে বরিশালে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে ‘আমি সাক্ষ্য দিচ্ছি- গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনিথ বলে মন্তব্য করে ক্ষমতাসীন জোটের তোপের মুখে পড়েন রাশেদ খান মেনন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের অন্যতম নেতার মুখে এমন মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার তৈরি হয়। তার এ ধরনের বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে বলেও জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ধারণা করা হচ্ছিল আজকের বৈঠকেই মেননের কাছে ওই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে বৈঠকে অংশ নেওয়া থেকে বিরত রয়েছেন জোটের অন্যতম এ শীর্ষ নেতা। এমনকি সোমবার রাতে ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের বাসায় অনুষ্ঠিত জোটের চা চক্রেও অনুপস্থিত ছিলেন মেনন।

মেননের বক্তব্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠায় আপাতত কয়েক দিন আওয়ামী লীগ কার্যালয়ে কোনো অনুষ্ঠানে মেননকে না যেতে পরামর্শ দেয়া হয়েছে বলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে।

সোমবার রাতে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের ধানমণ্ডির বাসভবনে জোটটির শরিক দলগুলোর নেতাদের এক চা চক্র হয়। সেখানে মেননের বক্তব্য নিয়ে আলোচনা হয়।

সূত্রগুলো জানায়, সম্প্রতি ১৪ দলের শরিকদের মধ্যে নানা ইস্যুতে বিরোধ চাঙ্গা হয়ে উঠেছে। শরিকদের নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে এ বিরোধ প্রকাশ্যেও আসছে। গতকাল মোহাম্মদ নাসিমের বাসায় চা চক্রে ১৪ দলের সব শরিককে দাওয়াত দেয়া হলেও জাসদ ও ন্যাপের নেতারা সেখানে যাননি। চা চক্রে উপস্থিত ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি-জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান প্রমুখ। অনুপস্থিত ছিলেন রাশেদ খান মেনন।

চা চক্রে দেশের সাম্প্রতিক নানা ইস্যু আলোচনায় আসে। এ সময় নজিবুল বশর মাইজভাণ্ডারী সম্প্রতি বরিশালে রাশেদ খান মেননের একাদশ জাতীয় নির্বাচনে কোনো ভোট হয়নি বলে দেয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি মেননকে ডেকে তার কাছ থেকে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি