ঢাকা   ০৩:০৮:৪০ পিএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি পদে পরিবর্তন

Reporter Name
  • Update Time : Saturday, October 26, 2019,
  • 265 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৬ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃফেনী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৬ অক্টোবর বিকেলে ফেনী সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।নব ঘোষিত ফেনী জেলা আওয়ামীলীগের কমিটিতে সভাপতি পদে এসছে পরীবর্তন।জেলা আওয়ামীলীগের পূর্বের কমিটিতে সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন,ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যন আব্দুর রহমান বি.কম।২৬ অক্টোবর ফেনী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্র্রী ওবায়দুল কাদের,সাবেক কমিটির সভাপতি আব্দুর রহমান বি.কম এর পদে পরীবর্তন এনে জেলা কমিটির নতুন সভাপতি হিসেবে,এডভোকেট আক্রামুজ্জামানের নাম ঘোষনা করেন।এতে করে দলের ত্রি-বার্ষিক সম্মেলনে ফেনী জেলা আওয়ামীলীগের নতুন কমিটির সভাপতি হিসেবে এডভোকেট আক্রামুজ্জামান ও সাধাারণ সম্পাদক হিসেবে সাবেক কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি দল ঘোষিত নতুন কমিটির ভাইটাল পদে দায়িত্ব পেলেন।

ফেনী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সম্মেলন চলাকালীন,প্রধান অতিথির বক্তব্যকালে দলের নেতা-কর্মীদের হুশিয়ার করে দিয়ে বলেন,দুর্নীতিবাজ,চাঁদাবাজ,টেন্ডারবাজ,মাদক ব্যবসায়ীরা সাবধান।শেখ হাসিনা দলে শুদ্ধি অভিযান শুরু করেছে।শুদ্ধি অভিযান আপন ঘর থেকে শুরু হয়েছে।দলের বিতর দুর্নীতিবাজ কেউ রেহাই পাবেনা, কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়।পকেট ভারী করার জন্য আওয়ামীলীগে খারাপ লোকের দরকার নেই,ক্লিন ইমেজ ও ভদ্র লোকের জন্য শেখ হাসিনার দরজা সবসময় খোলা।কথাটা সবাই মনে রাখবেন।

পরে তিনি ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের লালপোলে একটি ফ্লাইওভার বা আন্ডারপাস এবং ফেনী কলেজ রোড়ে একটি ফ্লাইওভার শীঘ্রই নির্মাণ করা হবে বলে ঘোষনা করেন।সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ,সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি