• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় স্কুল শিক্ষার্থী অপহরণ : প্রেম ছিল, পালিয়েই ‘অপহরণ’ মামলা মেঘনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ, , ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী হলেন যারা শোকবার্তা প্রকাশ করলো স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠনের উদ্যোগ সংরক্ষিত নারী আসনে বিএনপি-জোটের ৩৬ প্রার্থী ঘোষণা ১৭ বছরে ইতিহাস বিকৃতি, সংশোধনের প্রতিশ্রুতি অপ্রাপ্তবয়স্ক প্রেম-প্রণয়: নীরব সামাজিক বিপর্যয়ের অশনি সংকেত মেঘনায় চাদাবাজির মামলায় গ্রেপ্তার নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মামলার জটে সড়ক, ঝুঁকিতে হাজারো মানুষের জীবন

সোমবার থেকে পেঁয়াজ ৩৫ টাকা

নিজস্ব সংবাদ দাতা / ২০০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

২২ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,ডেস্ক রিপোর্ট :

পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ টাকা কমিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (২৩ ডিসেম্বর) থেকে খোলাবাজারে ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে সরকারি এ সংস্থা। রোববার টিসিবিথর নিজস্ব ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে আগামীকাল ২৩ ডিসেম্বর সোমবার থেকে টিসিবির পেঁয়াজ খোলাবাজারে ৩৫ টাকা দরে বিক্রি করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত দরে পেঁয়াজ বিক্রির কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, এর আগে টিসিবি ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করে গত ৩০ সেপ্টেম্বর। গত সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম দ্রুত বাড়তে থাকে। তখন বাজারদর নিয়ন্ত্রণে টিসিবি খোলাবাজারে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করে।

প্রাথমিকভাবে এ কার্যক্রম ঢাকায় শুরু করা হলেও পরবর্তীতে সারাদেশে উক্ত দরে পেঁয়াজ বিক্রি করে টিসিবি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন