• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

কুমিল্লায় বাসে হয়রানি রোধে বিশেষ উদ্যোগ গ্রহন করেন জেলা পুলিশ।

নিজস্ব সংবাদ দাতা / ২৩৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

২৪ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

ডেস্ক রিপোর্ট ● যাত্রীবাহী বাসে যাত্রীদের হয়রানি রোধে ও বাসের রেজিস্ট্রেশন নম্বর মনে রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কুমিল্লা জেলা পুলিশ। সম্প্রতি এমন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ কার্যক্রম শুরুর পর গত চারদিন পর্যায়ক্রমে জেলা পুলিশ থেকে সরবরাহকৃত গাড়ির নম্বরযুক্ত স্টিকার সব যাত্রীবাহী বাসে লাগিয়ে নিচ্ছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। পুলিশের এমন কার্যক্রমকে ধন্যবাদ জানিয়েছেন যাত্রী এবং পরিবহন মালিক, শ্রমিক ও নেতারা।

জেলা পুলিশ জানায়, বাসে যাত্রীদের হথয়রানি, যেকোনো ধরনের অপরাধ সংগঠিত হওয়ার আগে কিংবা পরে অথবা কোনো বাস দুর্ঘটনায় পড়লে অথবা যাত্রাপথে কোনো নারী যৌন হয়রানির শিকার হলে যাত্রীরা যাতে গাড়ির নম্বরসহ অবস্থান জানিয়ে তাৎক্ষণিক পুলিশের সেবা নিতে পারেন। সেজন্যই কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের উদ্যোগে প্রতিটি যাত্রীবাহী বাসের রেজিস্ট্রেশন নম্বর বাসের ভেতরে লাগিয়ে দেয়া হচ্ছে।

গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নগরীর জাঙ্গালিয়া ও শাসনগাছায় যাত্রীবাহী বাসের ভেতরে বাসের নম্বর লাগিয়ে দেয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

এ সময় পুলিশের পক্ষ থেকে যাত্রীদের জানানো হয়, সড়কে চলাচলরত কোনো যাত্রীবাহী বাস ডাকাতি কিংবা ছিনতাইয়ের কবলে পড়লে ভেতরে থাকা যাত্রীরা যেন তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে ছিনতাই কিংবা ডাকাতির কবলে পড়া গাড়ির তথ্য দিতে পারবেন। এতে একদিকে চালকরা যেমন নির্বিঘ্নে যাত্রী পরিবহনের কাজ করতে পারবেন অন্যদিকে সড়কে ছিনতাই-ডাকাতি ও যাত্রী হয়রানি কমবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন