• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ভোলায় বিএনপি বাজারে আগুন, পুড়ে ছাই দুই দোকান নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে রাতের খাবার বিতরণ নাজমুল মোস্তাফা আমিনের নির্দেশনায় লোহাগাড়ায় ১০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ গজারিয়ায় এক রাতে ডাকাতি-চুরি, ১০ লাখ টাকার ক্ষতির দাবি কুতুবদিয়ায় ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার, জীবিত ফিরলেন ৭ মেঘনায় ফার্নিচারের দোকানে ছিনতাই, গ্রেপ্তার ১ রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ

সাংবাদিকদের একটি ডাটা ব্যাজের আওতায় আনা হবে :প্রেসকাউন্সিল চেয়ারম্যান

নিজস্ব সংবাদ দাতা / ২৩৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

২৮ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

শীঘ্রই সারাদেশের সাংবাদিকদের একটি ডাটা ব্যাজের আওতায় আনা হবে বলে জানিয়েছেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ।

তিনি শনিবার (২৮ ডিসেম্বর) কুমিল্লায় ‘সংবাদপত্র ও সাংবাদিকতার মানোন্নয়ন ও মানসংরক্ষেণর লক্ষ্যে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরো বলেন,সাংবাদিকদের মানোন্নয়নে প্রেস কাউন্সিলের পক্ষ থেকে আরো উদ্যোগ গ্রহণ করা হবে।

কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শনিবার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম-সচিব) মোঃ শাহ আলম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সাংবাদিক ইশতিয়াক রেজা, কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নূরুজ্জামান, অতিরিক্ত পুলিশসুপার (বিশেষশাখা) আজীম-উল-আহসান।

টেলিশিন জার্নালিস্ট এসোসিয়েশ, কুমিল্লার সভাপতি হুমায়ুন কবীর রনি, সাধারণ সম্পাদক সাইফ উদ্দীন রনী, বাংলাদেশ বেতার ও বাসসের প্রতিনিধি অশোক বড়ুয়া, এনটিভির জালাল উদ্দিন,সিটিভি নিউজের ওমর ফারুকী তাপস,দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু,মাছরাঙা টিভি, সময়ের আলো ও রাইজিং বিডিথর জাহাঙ্গীর আলম ইমরুল, দৈনিক গণকণ্ঠের হালিম সৈকতসহ কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এই মতবিনিময়সভায় অংশ নেন।

কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এ মতবিনিময় সভার আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন