• বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

হোমনায় চিরকুট লিখে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

নিজস্ব সংবাদ দাতা / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০

২৯ জানুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, হোমনা সংবাদদাতা :
কুমিল্লার হোমনায় ‘বিপদ সংকেত’ চিরকুট লিখে সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজুকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শাজু একটি জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন। এই ঘটনায় সোমবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।

সাংবাদিক শাজু জানান, হোমনা পৌরসভার পোস্ট অফিস সংলগ্ন সাহা মার্কেটে ঘাস ফড়িং নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস রয়েছে।

রবিবার দিবাগত রাতে তিনি প্রতিষ্ঠানটি বন্ধ করে বাসায় চলে যান। এরপর সোমবার দুপুর ১২টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান খুললে তিনি মেঝেতে একটি চিরকুট দেখতে পান। এরপর চিরকুট খুলে দেখেন সেখানে লেখা রয়েছে ‘বিপদ সংকেত’।

পরে এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

তিনি আরও জানান, আমার সঙ্গে কারো কোনো ব্যক্তিগত বিরোধ নেই। হয়তো কোন সংবাদ প্রকাশের জের ধরে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হুমকিস্বরূপ এই চিরকুটটি দোকানে রেখে গেছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল কায়েস আকন্দ বলেন, এই ঘটনায় সাংবাদিক শাজু একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা তার জিডিটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন