• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা-কাঠালিয়া নদীর সীমানা নির্ধারণে দ্রুত জোর দাবি দুদকের নতুন চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়োগ নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নকলায় এক ব্যক্তির করোনা উপসর্গ; বাড়ি লকডাউন

নিজস্ব সংবাদ দাতা / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

২ এপ্রিল ২০২০,বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলায় ঢাকা থেকে আসা এক রিকশাচালকের দেহে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ার সন্দেহে তার বাড়ি লকডাউন করেছে নকলা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ও উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাঃ মজিবর রহমান সরেজমিনে প্রত্যক্ষ করে এই ব্যবস্থা নেন। ওই রিকশাচালকের বাড়ি শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা গ্রামে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওই রিকশাচালক ও তার মাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের লালার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হবে। ওই ব্যক্তির বাড়িটিকে লকডাউন করা হয়েছে এবং পার্শ্ববর্তী বাড়িঘরের লোকজনকে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য যে, গত সপ্তাহে ওই রিকশাচালক ঢাকা থেকে নকলায় আসেন। আসার পর থেকেই তিনি জ্বর-কাশিতে ভোগছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন