• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির খোকন ও মোহিতুল ইসলাম রঞ্জুর মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজে’র শোক

নিজস্ব সংবাদ দাতা / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

২৯ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

নিজস্ব প্রতিবেদক :
দৈনিক সময়ের আলোর চীফ রিপোর্টার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সিনিয়র সদস্য হুমায়ুন কবির খোকন ও সিনিয়র সাংবাদিক খোন্দকার মোহিতুল ইসলাম রঞ্জুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম। আজ বুধবার (২৯ এপ্রিল) ডিইউজের দফতর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ এ শোক জানান।
বিএফইউজে ও ডিইউজের নেতৃবৃন্দ সিনিয়র এই দুই সাংবাদিকের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঘাতক করোনাভাইরাসের ছোবলে হুমায়ুন কবির খোকনের আকস্মিক মৃত্যু গোটা সাংবাদিক সমাজের মত আমরাও হতবিহ্বল। করোনাবিরোধী যুদ্ধে একজন ফ্রন্ট লাইনের যোদ্ধা হিসেবে জনগণকে তথ্য সেবা দিতে গিয়ে জীবন দিতে হয়েছে তাঁকে। আল্লাহ তাঁকে শহীদ হিসেবে কবুল করুন।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ দৈনিক জনতার সাবেক সম্পাদক খোন্দকার মোহিতুল ইসলাম রঞ্জুকে একজন গুণী সাংবাদিক হিসেবে উল্লেখ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন