• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

ঠাকুরগাঁওয়ে দুই বোনকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫

নিজস্ব সংবাদ দাতা / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২০

১৩ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুই বোনকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(১২মে) দিবাগত রাতে ঐ দুই তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এ যুবকদের আটক করে পুলিশ।
বুধবার(১৩মে) আটক পাঁচ যুবকসহ মোট ছয় যুবকের নাম উল্লেখ্য করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
ঘটনাটির তদন্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ(তদন্ত) খায়রুল আনাম ডন মামলার বরাত দিয়ে জানান, গত ১১ মে সোমবার দুপুর অনুমান তিনটায় কৌশলে মামলার বাদী তরুণী ও তার আপন ছোট বোনকে পৌর শহরের সিডিএ অফিসের পাশে এক বাড়ীতে নিয়ে হাত পা বেধে দলবেধে পালাক্রমে ধর্ষণ করে
উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ী গ্রামের আফাজ উদ্দীনের ছেলে জহিরুল ইসলাম (২৮),মহলবাড়ী গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে রুবেল (২৬), জতিষ চন্দ্র রায়ের ছেলে শ্রী উপেন দেব (২৮), মোহাম্মদ আলীর ছেলে মোঃ ফয়জুল আকতার ফজলু (৩৫), সন্ধারই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিলন (২০) ও পীরগঞ্জ উপজেলার মৃত বাবুলের ছেলে আশরাফুল(২৩)। ধষর্ণের পরে ঐ রাতে দুই বোনকে মহলবাড়ী গ্রাম এলাকার জাকের পার্টি অফিসের পাশে ফেলে রেখে সটকে পড়ে ঐ যুবকরা।
মামলার তদন্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ(তদন্ত) খায়রুল আনাম ডন বলেন,ছয় আসামীর মধ্যে পাঁচজনকে আটক করে ঠাকুরগাঁও কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন