• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

টাংগাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় এয়ারটেল সিম কোম্পানির এজেন্ট সাব্বির নিহত

নিজস্ব সংবাদ দাতা / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

১৪ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, ,টাংগাইলঃ

টাংগাইলের সখীপুর উপজেলায় বসুন্ধরা গ্রুপের পেপার বহনকারী কাভার্ড ভ্যান চাপায় সাব্বির হোসেন (২৫) নামের এক ইয়ারটেল সিম কম্পানির এজেন্টের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ ১৪/০৫/২০২০ তারিখ ইং,বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে সখীপুর- হাটুভাঙ্গা রোডের নলুয়া ইউরেকা শিক্ষা পরিবারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন পাশ্ববর্তী মির্জাপুর উপজেলার দড়ানীপাড়া গ্রামের আবদুর রউফ এর ছেলে। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘাতক সহ গাড়ীটি আটক করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে নিজ বাড়ি মির্জাপুরের দড়ানিপাড়া থেকে মোটরসাইকেল যোগে সাব্বির তার কর্মস্থল সখীপুরে আসার পথে নলুয়া ইউরেকা শিক্ষা পরিবারের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বসুন্ধরা গ্রুপের পেপারবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলসহ সাব্বির ওই গাড়ীর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই ) বদিউজ্জামান বলেন, লাশ উদ্ধার এবং ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে । দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন