• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

লকডাউন রক্ষায় দোকানীদের দ্বারে দ্বারে এএসপি মো : ফজলুল করিম

নিজস্ব সংবাদ দাতা / ১৯০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

১৪ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার হোমনা :
কুমিল্লার হোমনায় মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘোষিত লকডাউন বজায় রাখতে, বাজারে বাজারে ঘুরে ব্যবসায়ীদের বুঝিয়ে দোকান বন্ধ রাখার পাশাপাশি, জনগণকে ঘরে ফেরাতে দিনভর কাজ করে যাচ্ছেন হোমনা মেঘনার সার্কেল এএসপি মো.ফজলুল করিম।

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত দুই মাসের টানা লকডাউন শেষে। বিশেষ বিবেচনায় শর্তসাপেক্ষে শিথিল এর মাধ্যমে, শপিং মল সহ কিছু দোকান সীমিত পরিসরে খুলে দেয়ার সিদ্ধান্ত নেন সরকার। সিদ্ধান্ত মোতাবেক উপজেলার সর্বত্র দোকানপাট খুললেও এক্ষেত্রে মানা হয়নি স্বাস্থ্যবিধি। প্রতিটা বাজার হয়ে ওঠে লোকে-লোকারণ্য। প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি বার্তা দিয়েও কার্যকর করা যায়নি সরকারি নির্দেশনা। তাই বাধ্য হয়েই গত ১৩ ই মে থেকে আবারো হোমনা উপজেলা কে লকডাউন ঘোষণা করেন প্রশাসন।

ঘোষিত লকডাউন কে উপেক্ষা করে বাজারগুলোতে খুলছেই দোকানপাট, বাড়ছে ক্রেতার উপস্থিতি, বাড়ছে সংক্রমণের ঝুঁকি। তাই জনগণকে করোনা সংক্রমণ থেকে বাঁচাতেই, লকডাউন বাস্তবায়নে দিনভর হোমনা উপজেলার বাজারগুলোতে ঘুরে বেড়াচ্ছেন তিনি। থাকছে প্রতিটি বাজারে পুলিশ সদস্যের উপস্থিতি। ফলে অকারণে বাইরে বেরোনো, দোকানপাট বন্ধ রাখা সহ প্রায় বন্ধ আছে যাত্রী বহনের সিএনজি, অটো গাড়ি সহ যাত্রী পরিবহনের গাড়িগুলো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন