ঢাকা   ০৯:০৩:১০ এএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় পূর্ব শত্রুতার জেরে যুবকের হাতে বৃদ্ধ খুন, খুনী আটক

Reporter Name
  • Update Time : Monday, May 18, 2020,
  • 224 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৮ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার, হোমনা :
কুমিল্লার হোমনায় দুই বছর আগে গাছের আমড়ি নিয়ে ঝগড়া পরবর্তী সালিশ-বৈঠকে মায়ের অপমানের প্রতিশোধ নিতেই নিতেই উকিল শশুর নজরুল ইসলামকে খুন করেছেন বশির (৪০) নামে এক ব্যক্তি। আজ সোমবার সকালে কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের জয়নগর গ্রামে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। বর্তমানে গ্রেফতার হয়ে পুলিশের হেফাজতে অাছেন বশির।

এ ঘটনায় গ্রেফতার হওয়া বশির পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২ বছর আগে গাছের অামড়া নিয়ে ঝগড়া পরবর্তী সালিশি বৈঠকে মাকে অপমান করার প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানান পুলিশকে।

নিহত নিহত নজরুল ইসলামের স্বজনরা জানান, সোমবার ভোরে ফজরের নামাজ পড়ে নজরুল ইসলাম নিজ ঘরে শুয়ে ছিলেন। এ সময় পাশের বাড়ির বশির সম্পর্কে নিহত নজরুল ইসলামের উকিল জামাই। নিহতের বাড়িতে গিয়ে চাচা চাচা বলে ডাকতে থাকলে তিনি দরজা খুলে বের হন। দরজা খোলার সঙ্গে সঙ্গেই বশির তার কোমর থেকে ছুরি বের করে নজরুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। চিৎকার শুনে পাশের ঘর থেকে নজরুলের ছোট ভাই রফিকুল ইসলাম এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে মারাত্মক আহত করেন বশির। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বশিরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ বশিরকে ধরে থানায় নিয়ে যায়।

এদিকে আহতদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আর রফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকার্ত (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে থানায় আটক বশির খুনের কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তি আনুযায়ী, গত দুই বছর আগে নজরুল ইসলামের কাছে আমড়া চেয়েছিল বশির। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়া হয়। পরে বিষয়টি নিয়ে গ্রামে সালিস বসে। ওই সালিসে নজরুল ইসলামের স্ত্রী বশিরের মাকে অপমান করাসহ মারধর করে। তখন থেকেই সে এর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। গ্রেফতার হওয়া বশির সম্পর্কে ওসি বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অধিকতর তদন্তের মাধ্যমে হত্যার আসল রহস্য উদঘাটিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি