• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ বারহাট্টায় অভিভাবকদের না জানিয়েই স্কুল কমিটি গঠনের অভিযোগ ভাঙ্গুড়ায় অভিনব উপায়ে ভেজাল দুধ তৈরি, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও জরিমানা হেঁটে হেঁটে ব্যবসায়ীদের কথা শুনলেন গৃহায়ণমন্ত্রী, পরিদর্শন করলেন ভূমি অফিস উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন মেঘনায় ৫৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কারাগারে মেঘনায় নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল কিশোরের দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান গ্রামীণ সংঘর্ষে নিঃস্ব পরিবার, থমকে যায় উন্নয়নের চাকা প্রশাসককে সঙ্গে নিয়ে গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ২৪১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২০

১৮ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

প্রাণঘাতি করোনা ভাইরাসে মৃত্যু হলো আরও এক পুলিশ সদস্যের। আজ সোমবার সকাল ৮ টা ৫১ মিনিটে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃত্যু ঘটে। তিনি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান তালুকদার (৫৬)। মজিবুর স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবি পল্টন জোন-১ এ কর্মরত ছিলেন।

করোনা ভাইরাস পজেটিভ হওয়ায় গত ১১ই মে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। অবস্থার আরো অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ সকালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃত্যু ঘটে।

মজিবুরের স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার তারাকান্দি গ্রামে। বর্তমানে তিনি বগুড়া জেলার শাজাহানপুর থানার সাখ পাড়া গ্রামে বসবাস করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন