• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

বিদেশ ফাউন্ডেশন ও বন্ধু উন্নয়ন সংস্থার উদ্যোগে দেবিদ্বারে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২০

১৯ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রের বিদেশ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা ও বন্ধু উন্নয়ন সংস্থার উদ্যোগে দেবিদ্বারে ১৩০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কেভিড-১৯ সমস্ত পৃথিবীকে অচল করে দিয়ে মানুষকে করেছে কর্মহীন ও ঘরবন্দী। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও।

এই অদৃশ্য ভাইরাসের কারণে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা প্রশাসনের কঠোর লকডাউন ও হটস্পট ঘোষণার কারণে গরিব-অসহায় মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে।

এই কর্মহীন মানুষদের মুখে খাবার তুলে দিতে মানবতার মহান ব্রত নিয়ে অসহায় মানুষের সহায় হয়ে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা বিদেশ ফাউন্ডেশন।

বাংলাদেশের বিভিন্ন দুর্যোগ-দুর্বিপাকের দুঃসময়ে দুঃস্থ, বিপন্ন ও ক্ষুধার্তদের মুখে অন্ন তুলে দেয়ার দৃষ্টান্ত রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতা সংস্থা বিদেশ ফাউন্ডেশনের।

তারই ধারাবাহিকতার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিদেশ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা ও বন্ধু উন্নয়ন সংস্থার উদ্যোগে দেবিদ্বারের এলাহাবাদ ও মোহনপুরের ইউনিয়নের ১৩০টি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণের সার্বিক তত্ত্বাবধান করেছেন বন্ধু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এমএ ওয়াদুদ। সার্বিক সহযোগিতায় ছিলেন বন্ধু উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবীরা।

উল্লেখ্য, এবারের পবিত্র মাহে রমজানের আগে বন্ধু উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সংস্থার নির্বাহী পরিচালক এমএ ওয়াদুদ হতদরিদ্র ও অসহায় ১৫০ পরিবারের মাঝেও খাদ্যসামগ্রী বিতরণ করেছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন