• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

টাংগাইলে বিন্দুবাসিনী সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে দমকলকর্মীরা

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

২১ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, টাংগাইলঃ

টাঙ্গাইল শহরের পদ্মমনি তথা বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয় দমকলকর্মীর সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে ১ টার দিকে লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর হাফিজুর রহমান জানান, সকাল সাড়ে দশটার দিকে ওই ব্যক্তি শহরের বড় পুকুর ঘাটে গোসল করতে নামে। তার পর তিনি আর ডাঙ্গায় উঠেনি। পরে দমকলকর্মীদের খবর দেওয়া হয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে পানির নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিল লাশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন