• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় তীব্র বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত মেঘনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যুবক গ্রেপ্তার, মোবাইল জব্দ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দর দ্রুত বাস্তবায়নের তাগিদ মেঘনার অগ্নিদগ্ধ শিশু লামিয়ার পাশে ড. মারুফ, নিলেন চিকিৎসার পূর্ণ দায়িত্ব মেঘনায় বিএনপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ , পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল মেঘনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ মেঘনায় স্কুল শিক্ষার্থী অপহরণ : প্রেম ছিল, পালিয়েই ‘অপহরণ’ মামলা মেঘনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ, , ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী হলেন যারা শোকবার্তা প্রকাশ করলো স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা

বেতন চাওয়ায় ঈদের দিন আগামী নিউজের ৬ সাংবাদিক চাকরিচ্যুত

নিজস্ব সংবাদ দাতা / ১৯৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২০

২৬ মে ২০২০, বিন্দুবাংলা টিভি., কম, ডেস্ক রিপোর্ট :
বেতন বকেয়া পরিশোধ না করে ঈদের দিনে বিনা নোটিসে ৬ সাংবাদিককে চাকরিচ্যুত করলেন অনলাইন পত্রিকা আগামীনিউজ ডটকমের প্রধান সম্পাদক ডা. নিম হাকিম।

জানা গেছে, ঈদের আগর দিন (২৪ মে) বেতন চাওয়ায় ছয় সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুতরা হলেন, মুহাম্মদ নাইম, আরিফুর রহমান, তামিম হোসাইন, ফাহিম আহমাদ বিজয়, তাওসিফ মাইমুল ও মো. বাবুল। পরবর্তিতে আরিফুর রহমানকে পুর্নবহাল করা হয় এবং সাইফুল মিঠু নামের অন্য একজনকে চাকরিচ্যুত করা হয়।

চাকরিচ্যুতদের সাথে কথা বলে জানা গেছে, সাংবাদিকের কারো কারো তিন মাসের, কারো দুই মাসের বেতন বাকি রয়েছে। সাংবাদিকরা জানিয়েছেন, ঈদের আগের দিন পর্যন্ত সম্পাদক তাদের বেতন না দিয়ে ঈদের দিন সকালে তাদের চাকরিচ্যুত করে দেন।

এই নিয়ে চাকরিচ্যুত সাংবাদিক মুহাম্মদ নাইম বলেন, আমাদের অনেকের ২/৩মাসের বেতন বাকি। ঈদের একসপ্তাহ আগে থেকেই বেতন চাইলে আজ দিব, কাল দিব বলে টালবাহানা শুরু করে।

তিনি আরো জানান, ঈদের আগের দিন সাংবাদিকরা বেতনের জন্য সম্পাদককে ফোন দিলে কারো ফোনই রিসিভ করেননি। আগামী নিউজের ব্যক্তিগত ফেসবুক গ্রুপে বেতনের বিষয়ে কথা বললে সকলকেই গ্রুপ থেকে রিমুভ করে এডমিন প্যানেলও বন্ধ করে দেয়া হয় বলেও জানান তিনি।

শিগগিরই বেতন না দিলে আইনী ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দিয়ে নাঈম বলেন, যেখানের সরকার ২৬ তারিখের মধ্যে সাংবাদিকদের বেতন পরিশোধ করার নির্দেশ দিয়েছেন সেখানে সাংবাদিকদেরকে ঈদের দিন চাকরিচ্যুতকরা তামাশা ছাড়া আর কিছুই হতে পারে না। ।

এই নিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নকে অবগত করিয়েছেন সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন