• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

মেঘনার মির্জানগর গ্রাম থেকে রাতে ৪ মহিলাকে ধরে এনেছে পুলিশ

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

১৫ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার /মহসীন ভুইয়া : কুমিল্লার মেঘনা উপজেলার মির্জানগর গ্রাম থেকে চার জন মহিলাকে গত রাত অনুমান ৯ টার দিকে থানায় ধরে নিয়ে এসেছে পুলিশ। অভিযান পরিচালনা কারী এস আই আঃ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এলাকাবাসী জানান গত ১১ জুন শরিফ গ্রুপ ও শামিম গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয় এতে উভয় গ্রুপের ৪ জন আহত হয়। এ ঘটনায় উভয় গ্রুপে মেঘনা থানায় দুটি মামলা দায়ের করেন। এ দিকে গতকাল শামিম গ্রুপের লোকেরা প্রতিপক্ষের বাড়িতে গিয়ে আছরের পর দেশীয় লাঠিশোঠা নিয়ে বাড়িতে হামলা চালায় কাউকে না পেয়ে বসত ঘরে লাঠিপেটা করে আতংক সৃষ্টি করে এই খবর থানায় জানলে মেঘনা থানার এস আই আঃ রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায় মুল আসামিদের না পেয়ে তাদের বাড়ির চার জন মহিলা কে থানায় ধরে নিয়ে যায়। তবে তারা এজাহার ভুক্ত আসামি নয়। এ বিষয়ে এস আই আ: রহমান বলেন সম্প্রতি তাদের এখানে দুই গ্রুপে মারামারি হয়। এ ঘটনায় উভয় গ্রুপে মামলা দায়ের করেন এই মহিলারা আবার ঝগড়া করছে এমন সংবাদের ভিত্তিতে আমরা তাদের জিজ্ঞাসা বাদের জন্য নিয়ে এসেছি। মহিলাদের পরিচয় জানতে চাইলে এস আই বলেন আমি বাহিরে আছি ডিউটি অফিসারকে ফোন করেন ডিউটি অফিসার কে ফোন করলে নাম্বার বন্ধ পাওয়া যায় ফলে নাম পাওয়া যায়নি। উল্লেখ্য এই রিপোর্ট লেখা পর্যন্ত আটকৃত ৪ মহিলা থানায় রয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন