• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

২কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে দেবিদ্বার ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার ভবনের ভিত্তিপ্রস্তর

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

৬ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, হাবিবুর রহমান খোকন ,দেবিদ্বার :
কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্ঠায় ২কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে দেবিদ্বার ধামতী ইসলামিয়া কামিল মাদরাসায় নির্মিত হচ্ছে ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন।

সোমবার সকাল ১২টায় অত্র মাদ্রাসা প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে ওই নতুন ভবনের ভিত্তিপস্তর স্থাপন উদ্ধোধন করেন প্রধান অতিথি দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি হাজী আবুল কাশেম ওমানী।

ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সভাপতি মাওলানা আবদুল হালিম পীর সাহেবএর সভাপতিত্বে ও অধ্যক্ষ শাহ মোহাম্মদ মহিউদ্দিন’ন উপস্থাপনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য ও প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামীম, ধামতী ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি মহিউদ্দিন মিঠু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দেবিদ্বার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদার সৈয়দ নাইমুল ইসলাম দূর্জয়, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ সাদ্দাম হোসেন, ধামতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রমিজ উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান আউয়াল, ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য বারী মাষ্টার ও ধামতী ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রফিক সহ আরো অনেকে


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন