• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মিছিল-সমাবেশ, কঠোর ব্যবস্থার দাবি সরফভাটায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সংসদীয় কমিটির সভাপতি হওয়ায় এমপি মিলনকে যুবদলের অভিনন্দন টানা বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম, ক্ষতিগ্রস্ত ১৪ হাজার বসতঘর ও ১৯৬ কিমি সড়ক শতাধিক কোমলমতি শিক্ষার্থীর জীবনের ঝুঁকি! নওগাঁর রাতোয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন এক ‘মরণফাঁদ’ ভোলায় বিএনপি বাজারে আগুন, পুড়ে ছাই দুই দোকান নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে রাতের খাবার বিতরণ

কুমিল্লায় নতুন করে আরও ৫৫ জনের করোনা পজিটিভ

নিজস্ব সংবাদ দাতা / ২৫৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০

৫ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, রবিউল তালুকদার মিলন,
কুমিল্লা প্রতিনিধি,কুমিল্লা :

কুমিল্লা জেলায় বুধবারে নতুন করে আরও ৫৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৭৯ জনে।

আজকের রিপোর্টে বরুড়ার ১ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৪৯ জন রইলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ৩৩ জন, লাকসামে ৭ জন, বরুড়ায় ৫ জন, মনোহরগঞ্জে ৩ জন, লালমাইয়ে ৪ জন ও চৌদ্দগ্রামে ৩ জন।

আজকের রিপোর্টে ১৩৪ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সিটি করপোরেশনে ৩ জন, বুড়িচংয়ে ৩৫ জন, চৌদ্দগ্রামে ৫৪ জন, মনোহরগঞ্জে ২ জন ও লাকসামে ৪০ জন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪৩৭ জন, মুরাদনগর ৩০৬ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৫৮৫ জন, লাকসামে ৩৭১ জন, চান্দিনায় ২৫৩ জন, তিতাসে ১৪৬ জন, দাউদকান্দিতে ১৭০ জন, বরুড়ায় ২৩৫ জন, বুড়িচংয়ে ২৫১ জন, মনোহরগঞ্জে ১৭৩ জন, ব্রাহ্মণপাড়ায় ৭৫ জন, নাঙ্গলকোটে ৩৬৯ জন, হোমনায় ১০১ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৬৯ জন, লালমাইয়ে ১০২ জন, চৌদ্দগ্রামে ৫১৭ জন, আদর্শ সদরে ১৯৩ জন, মেঘনায় ৬২ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৬ হাজার ৭১৬ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৫ হাজার ৭৭৭ জনের। এর মধ্যে ৫ হাজার ৬৭৯ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৪৯ জন এবং সুস্থ হয়েছে ৪ হাজার ২১২ জন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন