• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

প্রতারক শরীফ কুমিল্লায় গ্রেফতার

নিজস্ব সংবাদ দাতা / ১৯৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

১৩ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় মো. শরীফ উদ্দিন নামের এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার বিকালে নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় ইটিল্যাব (ইউনানী) ফ্যাক্টরী থেকে তাকে আটক করা হয়।
সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত শরীফ কখনো পরিচয় দেন সরকার প্রধানের রাজনৈতিক সচিব, আবার কখনো উপসচিব। আবার নিজেকে দাবি করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক বা আওয়ামী লীগের সদস্য। সে শেখ আকাশ আহমেদ শরীফ, বাড়ি গোপালগঞ্জ বলে পরিচয় দেন। পরিধান করেন মুজিব কোট। এমন পরিচয় ব্যবহার করেই সম্পর্ক গড়ে তুলেন মানুষের সাথে। করেন প্রতারনা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নেত্রকোনা জেলার ওয়াজেদ আলীর ছেলে প্রতারক শরীফ উদ্দিন। এইচএসসি ভোকেশনাল পর্যন্ত লেখাপড়া করে। ভিন্ন পরিচয়ে তার দুটি ফেসবুক আইডি রয়েছে। তার এসব আইডিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে নিজের ছবি এডিটিং এর মাধ্যমে প্রদর্শন করে মানুষকে বিভ্রান্ত করে আসছিল। ফেসবুক আইডির লিংক ধরে কুমিল্লা জেলা পুলিশের সাইবার ইউনিট পর্যবেক্ষণ করে বিকাল ৩টার দিকে তাকে আটক করা হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান, শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী ও তানভীর সালেহীন ইমন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন