• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

গজারিয়ায় বসুন্ধরা টিস্যু পেপার মিলের শ্রমিকদের দাবি নিয়ে মহাসড়ক অবরোধ

নিজস্ব সংবাদ দাতা / ২৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০

১৬ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গজারিয়া প্রতিনিধি : গজারিয়ায় নিয়মিত বেতন-বোনাস ও বকেয়া ওভারটাইমের মজুরির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বসুন্ধরা টিস্যু পেপার মিলের শ্রমিকরা। শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে দুপুর দুইটা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে পরে পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে নামিয়ে দিলে তারা মিলের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।

গজারিয়া প্রতিনিধি আন্দোলনরত শ্রমিকদের বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে বসুন্ধরা টিস্যু পেপার মিলের শ্রমিকরা নিয়মিত বেতন পাচ্ছেন না। অনেক সময় ২/৩ মাস পর পর তারা এক মাসের বেতন পান এছাড়াও গত প্রায় ১৫মাস ধরে ওভারটাইমের মজুরি দেওয়া হচ্ছে না তাদের। এমতাবস্থায় নির্ধারিত সময়ে বেতন-বোনাস এবং ওভারটাইমের মজুরির দাবিতে পথে নেমেছেন তারা।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, মহাসড়কে শ্রমিকদের অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে দুপুর তিনটায় মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে শ্রমিকদের সাথে কথা বলতে ঘটনাস্থলে আসেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান। এ সময় তিনি শ্রমিকদের দাবিদাওয়াগুলো লিখিত আকারে মালিকপক্ষের কাছে পেশ করতে বলেন। আন্দোলন সাময়িক বন্ধ রেখে মালিকপক্ষের সিদ্ধান্তের উপর আস্থা রাখতে বলেন তিনি তবে তার এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা আন্দোলন অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন