• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কেন্দ্রীয় কৃষক লীগের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ২১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

১৮ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
শহিদুল ইসলাম কাজল,জামালপুর:
বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশক্রমে কৃষক লীগের নেতৃবৃন্দ সারা দেশে বন্যাদুর্গত কৃষকের পাশে দাঁড়িয়েছে। স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে ধান কেটে দেওয়ার পাশাপাশি কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
জামালপুরের ইসলামপুর উপজেলায় আজ (মঙ্গলবার) স্থানীয় সরকারি ইসলামপুর কলেজ অডিটরিয়ামে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে বন্যাদুর্গত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সজবি বীজ বিতরণ অনুষ্ঠানে কৃষক লীগ সভাপতি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি, হোসেন আরা এমপি বক্তব্য রাখেন।
এসময় কেন্দ্রীয় কৃষকলীগ, জেলা আওয়মী লীগ ও জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাঁচ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সবজি বীজ বিতরণ করা হয়।
এর আগে কৃষক লীগ নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন