• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

-মেয়েকে ‘গরু চোর অপবাদে রশি দিয়ে বেঁধে ঘোরানো হলো প্রকাশ্যে!

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

ঢাকা, রবিবার, ২৩ আগষ্ট ২০২০ (নিজস্ব প্রতিনিধি): কক্সবাজারের চকরিয়ায় মা ও মেয়েকে ‘গরু চোরথ অপবাদ দিয়ে পেটানো হয়েছে। শুধু তাই নয়, মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে প্রকাশ্যে সড়কে ঘোরানো হয়েছে। নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে পুলিশ এসে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত শুক্রবার দুপুরে হারবাং পহরচাঁদা এলাকায় ঘটেছে এ ঘটনা । তবে গতকাল শনিবার রাতে এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি সামনে আসে। চকরিয়া থানার হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পরিদর্শক আমিনুল ইসলাম জানান, স্থানীয় এক ব্যক্তির গরু চুরির ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে মা-মেয়েসহ চারজনের বাড়ি পটিয়ার শান্তিরহাটে। অপরজনের বাড়ি পেকুয়ার লালব্রিজ এলাকায়। মা-মেয়েকে কারা পিটিয়েছে- এমন প্রশ্নে আমিনুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার মা-মেয়েকে পেটানোর বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে যায় তখন সেখানে প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সেখান থেকে তাদেরকে আমাদের হেফাজতে নিয়ে আসাটাই প্রাধান্য দিয়েছি। তাদেরকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছি।থ চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘ওই মা ও মেয়ের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ভুক্তভোগী কেউ যদি অভিযোগ করে তাহলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন