• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

শেরপুরে বাড়ির উঠান থেকে সেনাসদস্যের স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

৮ অক্টোবর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরে নিজ বাড়ির বাড়ির উঠান থেকে সেনাসদস্যের স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে শহরের কসবা মোলাপাড়া এলাকার বাড়ির উঠান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুরভী আক্তার (৩০) সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের শফিউল্লাহর মেয়ে এবং সেনা সদস্য নাজিম আহমেদের স্ত্রী। নাজিম বর্তমানে সাউথ সুদানে ব্যান ইঞ্জিনিয়ার হিসেবে জাতিসংঘ মিশনে কর্মরত রয়েছেন। তাদের সংসারে দুইটি কন্যা সন্তান রয়েছে।
সিআইডি, পিবিআই ও ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় ১২/১৩ বছর পূর্বে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার ভাটি লঙ্গরপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে সেনা সদস্য নাজিম আহমেদের সাথে বিয়ে হয় সুরভী আক্তারের। ৩ বছর আগে শহরের কসবা মোল্লাপাড়া এলাকায় জমি কিনে আধাপাকা বাড়ি করে বসবাস করে আসছিলেন নাজিম আহমেদ।
গতবছর সুদানে মিশনে যাবার পর থেকে বাসায় দুই কন্যা সন্তান নিয়ে একাই থাকতেন সুরভী। সকালে বাড়ির গেট খোলা ও উঠানে সুরভীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
এসময় বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাওয়া গেলেও বাড়ির কোন জিনিসপত্র খোয়া যায়নি বলে জানায় স্থানীয়রা।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন