ঢাকা   ০২:৩৪:১৭ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মরহুম আলহাজ্ব সোলায়মান দেওয়ানের স্মরণে মিলাদ

Reporter Name
  • Update Time : Sunday, October 11, 2020,
  • 199 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১১ অক্টোবর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
গজারিয় প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম আলহাজ্ব সোলায়মান দেওয়ানের স্মরণে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। রবিবার বিকালে সোলামান দেওয়ানের নিজ বাড়িতে ভাটেরচর গ্রামে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, সোলায়মান দেওয়ানের ছোট ভাই টেঙ্গার চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মাহাবুবুল ইসলাম রতন, মোহাম্মদ মন্টু চেয়ারম্যান, ভবের চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেন, আবু সাঈদ রিয়েল, আওয়ামী লীগ নেতা পার্থসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং অত্র এলাকার মরহুমের আত্মীয়-স্বজন ও মুসল্লিগণ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন অত্র এলাকার হাফেজ মোঃ আবুল কালাম আজাদ ও মোঃ জাকির হোসেন হেলালী। দোয়া ও মোনাজাতের মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। উল্লেখ্য গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবিন রাজনৈতিক নেতা আলহাজ্ব সোলায়মান দেওয়ান ঢাকায় আজগরআলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি