• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

নকলায় বিদ্যালয় প্রধানদের নিয়ে সভা

নিজস্ব সংবাদ দাতা / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

১৫ অক্টোবর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার দুপুরে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় শিক্ষা প্রতিষ্ঠানের অফিস নিয়মিত খোলা রাখা , জাতীয় পতিকা উত্তোলন , উপবৃত্তির জন্য হিসাব খোলা , অনলাইনে ক্লাস চালু করা , বঙ্গবন্ধু ও মানবাধিকার বিষয়ে রচনা প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের অংশ গ্রহণ নিশ্চিত করা নিয়ে ব্যাপক আলোচনা করা হয় । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদের সভাপতিতে¦ অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ,নকলা সরকারী জালমামুদ কলেজের অধ্যক্ষ আলতাব আলী , চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী , কলাপড়া দাখিল মাদরাসার সুপার মোস্তাফিজুর রহমান , মমিনাকান্দা দাখিল মাদরাসার সুপার মুহাম্মদ হযরত আলী ও নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন