ঢাকা   ০৩:৪০:৪৪ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় মহানবী( সাঃ)’র ব্যঙ্গচিত্র প্রকাশ ও কটুক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : Monday, November 2, 2020,
  • 215 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : কুমিল্লার মেঘনা উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশ ও কটুক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন ইমান আকীদা সংরক্ষণ কমিটি সহ বিভিন্ন ইসলামি সংগঠনের উদ্যেগে। আজ সোমবার উপজেলার মানিকার চর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ইমান আকীদা সংরক্ষণ কমিটির সভাপতি হেফাজত নেতা মাওলানা আলতাফ হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আল বাকী শামিম, ইমান আকীদা সংরক্ষণ কমিটির সহ সভাপতি মাওলানা ওলীওল্লাহ, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা মেহেদী হাসান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আফজাল সরকার টিপু প্রমুখ। এ সময় বক্তারা মহানবী সাঃ কে কটুক্তির প্রতিবাদে আগামী জাতীয় সংসদ অধিবেশনে ফ্রান্সকে রাষ্ট্রীয় ভাবে বয়কট করে তাদের সকল পন্য বয়কট করার দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন, মিছিলটি স্কুলমাঠ থেকে শুরু করে উপজেলা পর্যন্ত গিয়ে শেষ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি