• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

পার্বতীপুরে জাতীয় পার্টিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী

নিজস্ব সংবাদ দাতা / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
স্বপন চন্দ্র রায়, দিনাজপুর প্রতিনিধি :আগামীতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার উপযোগী করে দলকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এরশাদ মুক্তি আন্দোলনের লড়াকু সৈনিক কাজী আবদুল গফুর।
মঙ্গলবার ২ নভেম্বর দুপুরে দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কাজী আব্দুল গফুরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ তালাল ওয়াসিম মানিক ও শতাধিক নেতাকর্মী।
এ সময় কাজী আবদুল গফুর বলেন আগামী দিনের জাতীয় পার্টি থাকবে জাতীয়তাবাদের মূল শক্তি হিসেবে। তাই জাতীয় পার্টির পতাকা তলে সব জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত হতে হবে। তিনি আরো বলেন জাপার রাজনীতিতে বিশ্বাস করেই বিভিন্ন নেতাকর্মীর যোগদান করেছেন। আগামীতে আরো নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেবেন।
উক্ত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি আলহাজ্জ জহুরুল হক সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা শাখা পার্বতীপুর দিনাজপুর। বিশেষ অতিথি আব্দুর রাজ্জাক সভাপতি রেল জাতীয় শ্রমিক পার্টির পার্বতীপুর দিনাজপুর। সভাপতিত্ব করেন কাজী মোস্তাফিজুর রহমান ফিজার সভাপতি জাতীয় যুবসংহতির উপজেলা শাখা পার্বতীপুর দিনাজপুর ও সার্বিক সহযোগিতা করেন এমদাদুল হক সাধারণ সম্পাদক উপজেলা যুব সংহতি। অনুষ্ঠান পরিচালনা করেন জীবন কুমার পাল আহ্বায়ক জাতীয় ছাত্রসমাজ উপজেলা শাখা পার্বতীপুর।
ইঞ্জিনিয়ার মোঃ তালাল ওয়াসিম মানিক এর নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগদান করেন যারা, রিতা, ফাতেমা, লাকি, আরজু, তুহিন, আমিনুর, শরিফুল, জীবন, আরিফ সহ অনেকেই ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন