• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

দেশের সর্ব‌নিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

নিজস্ব সংবাদ দাতা / ২০১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

হিমালয়ের কাছে হওয়ায় পঞ্চগড়ে বরাবরই শীতের প্রকোপ একটু বেশিই থাকে। শীতকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে এ জেলায়। এবারও আগেভাগেই শীতের দাপট দেখা যাচ্ছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

এর আগে গত শনিবার সকাল ৬টায় ও ৯টায় এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।  দিন দিন তাপমাত্রা আরো কমে আসতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান,  গত এক সপ্তাহে এ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। সামনের দিনগুলোতে তামপাত্রা আরো কমে আসতে পারে।

পঞ্চগড়ে গত এক সপ্তাহ ধরে অনুভুত হচ্ছে শীত। হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়ার সাথে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা পড়ে থাকে পুরো জেলা। ক্রমশ কমছে তাপমাত্রাও। গত এক সপ্তাহের ব্যবধানে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে এসেছে ১৩’র ঘরে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন